পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের কোথাও আজ হিজরী শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উৎযাপিত হবে বাংলাদেশে।
রোববার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
এই সিদ্ধান্ত অনুসারে রমজান মাস ৩০ দিনের হবে, মঙ্গলবার শাওয়াল মাস শুরু হবে।
প্রতিমন্ত্রী ফরিদুল সংবাদ সম্মেলনে বলেন, “রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সেই হিসেবে সোমবার ৩০ রমজান পূর্ণ হবে এবং মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।”
এর আগে, বাংলাদেশ থেকে পশ্চিমাঞ্চলের দেশগুলোতেও গতকাল ২৯ রমজান চাঁদ দেখা যায়নি।


