বিনোদন পার্কে ঘুরতে গিয়ে রাইড থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

বিনোদন পার্কে ঘুরতে গিয়ে রাইড থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের দিন বেড়াতে গিয়ে রাজধানীর শ্যামপুর ইকোপার্কের রোলার কোস্টার থেকে নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রাব্বি (১২) এর বাসা গেন্ডারিয়া এলাকায়। তার বাবার নাম ঝুনু মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এএসআই আব্দুল খান গণমাধ্যমে বলেন, দুপুর আড়াইটার দিকে পথচারী ও নিহতের মামা সাইফ দশ বছর বয়সী রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফ পুলিশকে জানায় রাব্বি ও কয়েকজন সমবয়সী বন্ধু মিলে ইকো পার্কে যায়। সেখানে দুপুর দেড়টার দিকে রোলার কোস্টার থেকে রাব্বি পড়ে যায়।

তবে নিজেদের কোনো গাফলতি বা যন্ত্রাংশের ত্রুটির থাকার সম্ভাবনা নাকচ করে দিয়েছে এই ইকো পার্কের পরিচালনা প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, ঐ রোলার কোস্টারের কোনো কিছু ছিঁড়ে যায়নি বা এর যন্ত্রাংশে কোনো ত্রুটি ছিলো না।

শিশু রাব্বির মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, রোলার কোস্টার প্লেনের মতো এবং চালু করার আগে যারা এতে উঠে তাদের বেল্ট দিয়ে আটকে রাখা হয়। কিন্তু ওই শিশু রোলার কোস্টার চলার সময় বেল্ট খুলে দাঁড়াতে গিয়ে নিচে পড়ে আহত হয়েছিল। পরবর্তীতে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় অভিভাবকদের সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীররা। ঈদের ছুটিতে দেশের থিম পার্কগুলোর কর্তৃপক্ষকে বেড়াতে আসা মানুষদের শতভাগ সতর্কতা নিশ্চিত করতেও বলছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *