পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১০ মে) সকাল সকাল ছয়টা থেকে বুধবার (১১ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি নিউজ এই তথ্য জানিয়েছে।
আসামিদের কাছ থেকে ৮৭৪ পিস ইয়াবা, ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৬৬ গ্রাম ৪৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি নিউজ। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান হয়।


