রাজধানীর বাবুবাজারে মেডিসিন মার্কেটে আগুন

রাজধানীর বাবুবাজারে মেডিসিন মার্কেটে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটের একটি দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

সোমবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায় বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, বাবুবাজারে সরদার মেডিসিন মার্কেটের একটি দোকানের স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

তবে আগুনের সূত্রপাত কীভাবে ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *