যশোরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

যশোরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: যশোরের মনিরামপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে মণিরামপুর-ঝিকরগাছা আঞ্চলিক সড়কের বাসুদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নূর মোহাম্মদ (৪০) ও সবুজ হোসেন (২৫)। তাদের বাড়ি মনিরামপুর উপজেলার মাহমুদকাটি ও রঘুনাথপুর গ্রামে।

রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে আসছিলেন। বাসুদেবপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান এবং গুরুতর অবস্থায় সবুজ হোসেনকে পার্শ্ববর্তী ঝিকরগাছা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিন্ত্রীর কাজ করতেন। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে।

মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *