পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই রোগীর মারা যাওয়ার তথ্য দেন তাদের স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কেউ মারা যায়নি বলে দাবি করেছে।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের পাঁচ তলার স্টোর রুমে অগ্নিকান্ডে দুইজনের মৃত্যু খবর দিয়েছে তাদের স্বজনরা।
মঙ্গলবার রাত ১১টার দিকে সেখানে আগুন লাগার তথ্য দেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু গিফারী।
অগ্নিকাণ্ডে স্টোর রুমের কাছের ওয়ার্ডে থাকা দুই রোগীর মারা যাওয়ার তথ্য দেন তাদের স্বজনরা।
তারা বলছেন, আগুন ও ধোয়ায় আতঙ্কিত হয়ে অক্সিজেনের অভাবে মারা গেছেন তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কেউ মারা যায়নি বলে দাবি করেছে।
এছাড়া আগুন নেভাতে গিয়ে হাসপাতালের তিন আনসার সদস্য আহত হয়েছেন।
নিহতরা হলেন- পটুয়াখালী সদরের বরপুরের বাসিন্দা কাজী আতাউর রহমান (৮০) এবং নগরীর বারৈজ্জার হাটের এলাকার আবুল হোসেন হাওলাদার (৬৫)।
আহত আনসার সদস্যরা হলেন-মো. রাজিব, নাজমুল ও হাসিবুল।


