বরিশালে বাস-ট্রলি মুখোমুখি, প্রাণ গেল চালক-হেলপারের

বরিশালে বাস-ট্রলি মুখোমুখি, প্রাণ গেল চালক-হেলপারের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বরিশালে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কয়েকজন বাসযাত্রী। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তাঁর সহযোগী রুবেল হাওলাদার।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি দুমড়েমুছড়ে গিয়ে চালক ও হেলপার নিহত হন।

তিনি বলেন, কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল।

ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেইসঙ্গে বাসের গতিও বেশি ছিল। যে কারণে ট্রলির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *