ফিলিস্তিনি রাষ্ট্রকে ফ্রান্সের ‘ঐতিহাসিক’ স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

ফিলিস্তিনি রাষ্ট্রকে ফ্রান্সের ‘ঐতিহাসিক’ স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরব ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে অন্যান্য দেশগুলোকে ফ্রান্সের এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানিয়েছে রিয়াদ।

শুক্রবার (২৫ জুলাই) সৌদি রাজধানী রিয়াদ থেকে বার্তাসংস্থা এএফপির বরাতে বাসস এ তথ্য জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,
“এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা ফ্রান্সকে প্রশংসা জানাই। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ফিলিস্তিনি জনগণের নিজ দেশে স্বাধীনভাবে বসবাসের অধিকার ও স্বাধীন রাষ্ট্র গড়ার ব্যাপারে এক ঐক্যমতের প্রতিফলন।”

ফিলিস্তিনের প্রতি দীর্ঘদিনের সমর্থনের ধারাবাহিকতায় সৌদি আরব বারবার দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে আসছে—যেখানে পূর্ব জেরুজালেম হবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। ম্যাক্রোঁর ঘোষণাকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Related Articles