পুরান ঢাকায় আগুন

পুরান ঢাকায় আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

পুরান ঢাকার ধোলাইখালে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসছবি: ফায়ার সার্ভিসের কাছ থেকে পাওয়া
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিট সেখানে গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় জানিয়েছে, ধোলাইখাল এলাকার চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা। সেখানে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

Related Articles