করোনা; ২৪ ঘন্টায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৯০

করোনা; ২৪ ঘন্টায় মৃত্যু ১০, আক্রান্ত ৩৯০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট মৃত্যু হল ১২০ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৯০ জন রোগী শনাক্ত করা হয়েছে। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩৭৭২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ইতোমধ্যেই ৬৪ জেলার মধ্যে ৫৫টি জেলায় ভাইরাসটি সংক্রমিত হয়েছে। এদের মধ্যে শনাক্তের সংখ্যা ঢাকা শহর ও ঢাকা বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি। ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের ৭৩% এ এলাকাগুলোতে। এ পর্যন্ত নারায়ণগঞ্জেই মোট ৪৯৯ জন শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৩৫ জন, সুস্থ হয়েছেন ১৬ জন। কোয়ারেন্টাইনে আছেন ৭৩ জন।

নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের ৫৫ জেলায় করোনা ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

এর আগে, গতকাল (মঙ্গলবার) ৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। আর করোনা শনাক্ত হয় ৪৩৪ জনের।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এরপর থেকে প্রতিদিনই করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *