আজ বাংলাদেশে আসছেন মুফতি সালমান মানসুরপুরী

আজ বাংলাদেশে আসছেন মুফতি সালমান মানসুরপুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ফিকহি জগতের উজ্জ্বল নক্ষত্র, দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদিস ও মুফতি, নায়েবে আমিরুল হিন্দ মুফতি সাইয়েদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী দীর্ঘ তিন বছর পর ছয় দিনের আড়ম্বড়পূর্ণ সফরে আজ (১০ সেপ্টেম্বর, বুধবার) বাংলাদেশে আসছেন।

বিকেল সাড়ে তিনটায় তিনি হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।


সফরের সূচনা সিলেটে

মুফতি সালমান মানসুরপুরীর সফর শুরু হবে সিলেট থেকে। সেখানে তিনি জামিয়াতুশ শাইখ আসআদ মাদানীতে ইসলাহি মাহফিল ও দুআয় অংশগ্রহণ করবেন। ১১ ও ১২ সেপ্টেম্বর সিলেটের বিভিন্ন ইসলামী জলসায়ও তিনি উপস্থিত থাকবেন।


ঢাকায় সফরসূচি

১৩ সেপ্টেম্বর শনিবার হযরতের ঢাকায় আগমন নির্ধারিত হয়েছে। এদিন সকালে আফতাব নগর মুনাজ্জাম মাদানি মক্তবে ইফতেতাহী প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। একই দিনে মাদরাসাতু সালমান ঢাকার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, জামিয়াতু ইব্রাহীমে যোহর ও বিশ্রাম এবং আসর-মাগরিবে ঢাকার বিভিন্ন মাদরাসায় সফর অনুষ্ঠিত হবে। রাতে তিনি সিদ্ধিরগঞ্জের হজরত বেলাল হাবশী মাদ্রাসা কমপ্লেক্স ও মাদানী নগর মাদরাসায় অবস্থান করবেন।

১৪ সেপ্টেম্বর রবিবার তিনি ঢাকার বিভিন্ন মাদরাসায় উপস্থিত থাকবেন, বিকালে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা এবং রাতে জামিয়া কারিমিয়া আরাবিয়া ও জামিয়া ইকরা বাংলাদেশ সফর করবেন।


রাজশাহী সফর

১৫ সেপ্টেম্বর সোমবার হযরত ঢাকার সফর শেষ করে রাজশাহী গমন করবেন। সেখানে জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ কাটাখালি, আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া পোরশা, দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম কওমী মাদরাসা ও ইসলামিয়া দারুল উলুম শিবরামপুরে অংশ নেবেন। পরে মাদরাসাতুল আবরার আল ইসলামিয়ার উদ্যোগে মহা সম্মেলনে উপস্থিত থাকবেন।


সফর সমাপ্তি

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণখানের হুসাইনিয়া আসয়াদুল উলুম মাদরাসায় সকালের নাস্তার পর ঢাকার সফর শেষ করে দারুল উলুম দেওবন্দে ফিরে যাবেন তিনি।

Related Articles