বাসে আগুন মতিঝিলে

বাসে আগুন মতিঝিলে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ডাকা একাদশ দফা অবরোধের আগের দিন রাজধানীর মতিঝিলে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পেছনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দপ্তর। তারা জানায়, বাসটি শ্রম ও কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হতো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় ব্যক্তিরা আগুন নিভিয়ে ফেলেন।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত ২৯ অক্টোবর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। একই ধরনের কর্মসূচি দিয়ে আসছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দল ও জোট। এই আন্দোলনের মধ্যে রাজধানীসহ দেশজুড়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *