পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই ভর্তিচ্ছুক ছাত্রদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে জামিআ ইকরা প্রাঙ্গন।
নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে ভর্তি কার্যক্রমসহ নানা ব্যস্ততায় সময় কাটাচ্ছেন জামিআ ইকরার আসাতিযায়ে কেরামগণ। প্রিয় ছাত্রদের আবারও কাছে পেয়ে আনন্দিত তাঁরা। নতুন শিক্ষাবর্ষে নতুন উদ্যোমে ক্লাস করতে ছাত্রদের মাঝেও ব্যাপক আগ্রহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জামিআর ভর্তি কার্যক্রমের ব্যাপারে জানাতে গিয়ে জামিআ ইকরা বাংলাদেশের রাঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ (দা.বা.) বলেন, আমাদের জামিয়ায় শূন্য কিছু আসনে ভর্তি হতে পারবে নতুন কিছু শিক্ষার্থীরা।
- জামিআ ইকরায় ভর্তি হওয়ার নিয়ম
জামিয়ার অফিসে এসে ভর্তিচ্ছুক যে কোনো শিক্ষার্থী মাষ্টার জুবায়ের সাহেবের কাছ থেকে ফরম সংগ্রহ করবেন। ফরমের মূল্য ২০০ টাকা পরিশোধ করতে হবে। নতুন ছাত্র হলে রঈসুল জামিআ মাওলানা আরীফ উদ্দীন মারুফ সাহেবের কাছে যেতে হবে। তিনি পরীক্ষক নির্ধারণ করে দেবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে [জালালাইন থেকে তাকমিল ৫৫ এবং প্রথম বর্ষ থেকে শরহে বেকায়া পর্যন্ত ৬৫ নম্বর] আবার রইসুল জামিআর কক্ষে যেতে হবে। তাঁর মঞ্জুরী স্বাক্ষর নিয়ে প্রতিষ্ঠানের দপ্তরে গিয়ে মুফতী শফিকুল ইসলাম সাহেবের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পাদন করতে হবে।
- ভর্তিসংক্রান্ত প্রদেয়
ফরম : ২০০/-
ভর্তি ফি : ৩৫০০/-
কুতুবখানা উন্নয়ন ফান্ড : ২০০/-ছাত্রকল্যাণ ফান্ড: ২০০/-
বেকাক চাঁদা: ২০/-
মোট চার হাজার একশত বিশ টাকা পরিশোধ করতে হবে।
- হিফজ খানার ভর্তি নিয়ম
এদিকে আগ্রহী ছাত্ররা ইকরা বাংলাদেশের হিফজ বিভাগেও ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন ইকরা বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
- ভর্তিসংক্রান্ত প্রদেয়
ফরম, সেশন ফি, প্রথম মাসের বেতনসহ মোট : ১০০০০/- (বিশেষ সমস্যাগ্রস্থ হলে বিবেচনা করা হবে।)
প্রতি মাসের বেতন [বেতন : ২০০০/- ও খাবার : ৩০০০] : ৫,০০০/-
- বিস্তারিত জানতে
কিতাব বিভাগ:
01715810653 (মাওলানা শফিকুল ইসলাম সাহেব)
01737-700603 (মুফতি মোহাম্মদ উল্লাহ সাহেব)
হিফজ বিভাগ:
01726227126 (হাফেজ জয়নাল সাহেব)


