কয়েক ঘণ্টার ব্যবধানে লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো দেড়শরও বেশি রকেট

কয়েক ঘণ্টার ব্যবধানে লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো দেড়শরও বেশি রকেট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় বুধবার রাত ৮টা থেকে রকেট ছোড়া শুরু করে তারা। যারমধ্যে একসঙ্গেই প্রায় ১০০ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রাত ৮টা থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে দেড়শরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যারমধ্যে দূরপাল্লার রকেটও আছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের পাঁচ কিলোমিটার পর্যন্ত রকেটগুলো ছোড়া হয়েছে। সেখান থেকে তারা এর আগে ইসরায়েলিদের সরে যেতে বলেছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Related Articles