‘অধ্যাপক হেমায়েত উদ্দিন রহ. ছিলেন মানবতাবাদী নেতা’

‘অধ্যাপক হেমায়েত উদ্দিন রহ. ছিলেন মানবতাবাদী নেতা’

‘অধ্যাপক হেমায়েত উদ্দিন রহ. ছিলেন মানবতাবাদী নেতা’

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহঃ এর রুহের মাগফেরাত কামনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার বাদ এশা যাত্রাবাড়ীর ফেরদৌস সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক ও শিক্ষানুরাগী এমদাদুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব সভাপতি মাহদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বহুগুণে গুনান্বিত একজন প্রতিবাদী মানুষ ছিলেন।

তিনি সকালে কুরআনের খাদেম তৈরীর কাজে নিয়োজিত ছিলেন, দিনের দ্বিতীয় অংশ শিক্ষিত জাতি তৈরীতে নিয়োজিত থাকতেন আর তার পরবর্তী অংশে তিনি ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। ইসলামী ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তিনি আমরণ চেষ্টা করে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *