আইনের শাসন প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধ বিকল্প নেই

আইনের শাসন প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধ বিকল্প নেই

আইনের শাসন প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধ বিকল্প নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘুষ, দুর্নীতি আইনের শাসনকে ব্যাহত করে। যত বেশি আইন মনগড়া করানো যায় ততই দেশে অশান্তি বাড়তে থাকে। দেশের ভালো মানুষেরা দুর্ভোগে পড়তে থাকে। আইন কখনো নিজে হাতে তুলে নেয়াটাও অন্যায়। কোনোক্রমেই আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। আবার কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও সাধারণ মানুষকে নাজেহাল হতে হয়। তখনই ঘটে বিপত্তি। রাষ্ট্র যত বেশি আইনের লোকদের ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে পারবে ততই সুরক্ষা পাবে জনগণ। জন উদ্বেগও কমবে।

লক্ষ্যণীয়, দেশে একটির পর একটি হত্যাকা- মানুষের নিরাপত্তাজনিত উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও কেউ না কেউ খুন হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, কুড়িগ্রামের রৌমারীতে অষ্টম শ্রেণির ছাত্রী মমতাজ আক্তার জেমি, কুমিল্লায় তৃতীয় শ্রেণির ছাত্র মেহেদী হাসান রিফাত এবং কক্সবাজারের পেকুয়ায় প্রথম শ্রেণির ছাত্র মো. আরাফাতকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্কুলে গিয়ে নিখোঁজ হাওয়ার চারদিন পর জেমির লাশ পাওয়া গেছে স্থানীয় কাশবনে। রিফাতকে হত্যার পর লাশ ডোবায় কচুরিপানার মধ্যে ফেলে দেওয়া হয়। আর আরাফাতকে অপহরণের পর হত্যা করে তার খালাতো ভাই। তিন শিশুশিক্ষার্থীকে হত্যার ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম। এই শোক বইবার কী শক্তি আছে তাদের পরিবারের। যার ধন তিনি জানেন কতটা ব্যথা ও বেদনায় তাদের রক্ত ক্ষরণ হচ্ছে।

আমরা জানতে চাই, দেশে খুনখারাবি বেড়ে যাওয়ার কারণ কী? বিশ্লেষকরা হয়তো বলবেন, বিচারহীনতা। বেশিরভাগ সময় হত্যাকারী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। খুনের মতো গুরুতর অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধী। ফলে অপরাধীর মনে কোনো ভীতি কাজ করছে না। সৃষ্টি হচ্ছে আরও নতুন নতুন অপরাধী। অপরাধী যদি দেখত, অপরাধ যে-ই করুক, কঠোর শাস্তি নিশ্চিত করা হচ্ছে- তা হলে কোনো অপরাধ করার আগে সে দশবার ভেবে নিত।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা, নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে বীভৎসতা বাড়ছে, খুনের মতো ঘটনা এখন সহজ হয়ে গেছে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনি কঠোর পদক্ষেপের পাশাপাশি সামাজিক-পারিবারিক, নৈতিক মূল্যবোধও জোরালো করতে হবে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা বাহিনীকে খুনী-সন্ত্রাসীদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তবে যেসব অপরাধ শুধু আইনের যথাযথ প্রয়োগ দ্বারা প্রতিরোধ করা যায় না, সেসবের প্রতিকার করতে হবে সামাজিক ও পারিবারিকভাবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *