আকাশে কয়েকদিন থাকবে মেঘ, হতে পারে বজ্রবৃষ্টি

আকাশে কয়েকদিন থাকবে মেঘ, হতে পারে বজ্রবৃষ্টি

আকাশে কয়েকদিন থাকবে মেঘ, হতে পারে বজ্রবৃষ্টি

পাথেয় রিপোর্ট : আকাশের অলিগলিতে মেঘের আনাগোনা। মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, শুধু তাই নয় হতে পারে বজ্রবৃষ্টিও। রোববার পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়।

পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া বার্তায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার ঢাকায় বাতাসের গতি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১৫ কিমি এবং সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *