আজ থেকে শুরু হচ্ছে আল্লামা মাসঊদের ঢাকার ইজতেমা

আজ থেকে শুরু হচ্ছে আল্লামা মাসঊদের ঢাকার ইজতেমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ থেকে শুরু হচ্ছে আল্লামা মাসঊদের ঢাকা ইজতেমাফিদায়ে মিল্লাত সাইয়্যেদ আসআদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, জামিআ ইকরা বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা. বা. এর আহবানে চব্বিশ ঘন্টাব্যাপী ঢাকার ইসলাহি ইজতেমা শুরু হচ্ছে আজ।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ আসর থেকে শনিবার (৩০ নভেম্বর) বাদ আসর পর্যন্ত ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে মহতি এই ইসলাহি ইজতেমার কার্যক্রম পরিচালিত হবে।

ইতোমধ্যে ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে
ইজতেমা আয়োজক কমিটির বিশেষ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

আত্মশুদ্ধি লাভের প্রত্যাশায় রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ ইতোমধ্যে আসতে শুরু করেছে।

বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আয়োজিত এই ইসলাহি ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে দেশের সর্বস্তরের আলেম, উলামা, তুলাবাকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির মহাসচিব মুফতি আবদুর রহীম কাসেমী।

এছাড়াও আত্মশুদ্ধিকামী সকল ধর্মপ্রাণ  মুসলিমদেরকে চব্বিশ ঘণ্টার এই ইজতেমায় শরীক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইজতেমার এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক আল্লামা আরীফ উদ্দীন মারুফ।

শনিবার (৩০ নভেম্বর) বাদ আসর আখেরি মোনাজাতের মাধ্যমে ইসলাহি ইজতেমার সমাপ্তি হবে।

উল্লেখ্য, প্রায় এক যুগ ধরে শীত মৌসুমে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া, হাজ্বীপাড়াস্থ ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই ইজতেমা। এতে চব্বিশ ঘণ্টা জুড়ে চলে আত্মশুদ্ধিমূলক বয়ান, জিকির, তালীম, কুরআন মশক ও বাইআতসহ নানা আমল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইসলাহ প্রত্যাশী মানুষেরা এতে অংশগ্রহণ করে।

Related Articles