আজ ২৬ রজব পবিত্র শবে মেরাজ

আজ ২৬ রজব পবিত্র শবে মেরাজ

আজ ২৬ রজব পবিত্র শবে মেরাজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ ২৬ রজব, পবিত্র লাইলাতুল মেরাজ। ২২ মার্চ ২০২০ রোববার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। এ রজনীতেই নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাব্বুল আলামীনের নৈকট্য লাভ করেছেন। কুরআনের যাকে ইসরা বলা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আকাশে সোমবার রজব মাসের চাঁদ দেখা না যাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ২৬ দিন আগে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

আমাদের দেশে লাইলাতুল মেরাজের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি। শিক্ষা প্রতিষ্ঠান করোনা আতঙ্কে আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।

লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান। অনেকে নফল রোজাও রাখেন এ দিন। যদিও অনেক মনে করেন, এ রাতের আলাদা কোনো তাৎপর্য নেই, আলাদা কোনো আমল নেই। তবে এ রাতে নবীজী আল্লাহর কাছ থেকে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত নামাজ উপঢৌকন হিসেবে নিয়ে এসেছিলেন। হাদিসে এই নামাজকেও মেরাজ বলা হয়েছে। মেরাজের সঙ্গে তুলনা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *