পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর হামলায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরেশি নিহত হন। মার্কিন সেনারা বাড়ি ঘিরে ফেলার পর আইএস প্রধান আত্মঘাতী বোমায় সপরিবারে নিজেকে উড়িয়ে দেন বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে৷
সেই বিস্ফোরণে ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে ছয়জন নারী এবং চারজন শিশুও রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
ওই হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী কয়েকমাস ধরে প্রস্তুতি নিচ্ছিল মার্কিন বাহিনী। অভিযান চলার সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে নজর রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও অন্য উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


