আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাচ্ছেন মুয়াজ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই যাচ্ছেন মুয়াজ

পাথেয় রিপোর্ট : দুবাই অ্যাওয়ার্ড খ্যাত ২৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৯ এ অংশ নিতে বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন হাফেজ মুয়াজ মাহমুদ।

পবিত্র রমজানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২য় রমজানে শুরু হয়ে এ প্রতিযোগিতা চলবে ১৪ রমজান পর্যন্ত। ১৪ রমজান প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজধানীর মিরপুরস্থ প্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

এর আগে প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের মেধাবী ৩২৭ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। এরমধ্যে প্রথম স্থান অর্জন করে মুয়াজ মাহমুদ এ প্রতিযোগিতার একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

সোমবার (৬ মে) সন্ধ্যার ফ্লাইটে হাফেজ মুয়াজ মাহমুদ এবং তার শিক্ষক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল্লাহ আল মামুন দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হবেন।

মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম দুবাইতে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাফেজ মুয়াজের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *