আফগানিস্তানে তালেবানের সাধারণ ক্ষমার ঘোষণা

আফগানিস্তানে তালেবানের সাধারণ ক্ষমার ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে সকল শ্রেনীর মানুষের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেছে তালেবান। দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করে সকলের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দেয় তার।

রোববার (১৫ আগস্ট) বিকেলে তালেবানের রাজনৈতিক মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় ‘সাধারণ ক্ষমা’ঘোষণা করেন।

সুহাইল শাহিন বলেন, যারা আমাদের বিরুদ্ধে হামলায় সহযোগিতা করেছে, তাদের জন্যও আমাদের দরজা সর্বদা খোলা।

এর আগে এ মুখপাত্র বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং অন্য নেতাদের আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

তালেবান নারীদের বিষয়ে আগের রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে বলেও জানিয়েছেন তিনি। শাহীন বলেছেন, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *