আফসোস, পয়লা বৈশাখে পরীক্ষা আছে কিনা মহাসচিব জানেন না

আফসোস, পয়লা বৈশাখে পরীক্ষা আছে কিনা মহাসচিব জানেন না

আফসোস, পয়লা বৈশাখে পরীক্ষা আছে কিনা মহাসচিব জানেন না

পাথেয় রিপোর্ট : নিজের ফেসবুক ওয়ালে কওমী মাদরাসার প্রশ্নফাঁস নিয়ে শিকড় সাহিত্য মাহফিলের প্রতিষ্ঠাতা সাথী মাওলানা লাবীব আব্দুল্লাহ একটি ভিডিও বার্তা দিয়েছেন। নিচে তার বক্তব্য তুলে দেয়া হলো-

অতীতে আমরা দেখেছি আলিয়া মাদরাসায় প্রশ্নপত্র ফাঁস হয় জেনারেল শিক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়। পরীক্ষা একটা ছাত্রের জীবনে উত্তীর্ণ হওয়ার একটা ধাপ এখানে যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে মেধার মূল্যায়ন হয় না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার এইবার কওমি। মাদরাসায়ও প্রশ্ন ফাঁস হলো৷ কওমি মাদরাসার ইতিহাসে এমন কোন নজির ইতিপূর্বে ছিল না। আমরা দেখলাম বেফাক বোর্ড এবং হাইয়াতুল উলইয়ার দাওরায়ে হাদিসের প্রশ্নপত্র ফাঁস হলো এবং এতে করে সকল পরীক্ষা বাতিল করা হয়েছে, এই সবগুলো পরীক্ষার কি অপরাধ ছিলো এবং ছাত্র-ছাত্রীদের কি অপরাধ ছিলো যে সকল পরীক্ষা বাতিল করতে হবে। তাদের মনে রাখা উচিত এই বোর্ডগুলো ছাত্রদের টাকায় পরিচালিত এখানে কোন সরকারি অনুদান আসে না কোন বিদেশী সাহায্যও আসে না।

আজকে যেই কুচক্রীমহল প্রশ্নফাঁস করার মাধ্যমে দুর্নাম করেছে কওমী মাদরাসার তা আঠারো ছেষট্টি থেকে নিয়ে এ পর্যন্ত কখনও হয় নাই।

বেফাক মহাসচিব বললেন তিনি জানেন না পয়লা বৈশাখে পরীক্ষা আছে কি না আর সভাপতির কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমি এখনো পাইনি। পরীক্ষার তারিখ জানেন না তিনি মহাসচিব হয়ে বসে আছেন, সভাপতি এখন অবধি একটি বিবৃতি দিতে পারলেন না।

আমি মুরুব্বীদের কাছে আবেদন করবো, কওমি মাদরাসার দুর্নাম করার জন্য যে সকল অর্থলোভী, পদলোভী আছে  তাদেরকে চিনহিত করুন।

বেফাক বোর্ডের জানা থাকা উচিত আমাদের জনসাধারণের কাছে যেতে হয় বিভিন্ন কারণেই তারাও আবেগ দিয়ে সহোযোগিতা করেন তারা সেই আবেগের জায়গাগুলো নষ্ট করছেন।

তারা যখন মঞ্চে থাকেন একতরফা বলে যান কিন্তু জনগন যখন এই পোশাকে আলেমদের দেখে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত তখন ইমামতি নিয়ে প্রশ্ন উঠবে, খুতবা নিয়ে প্রশ্ন উঠবে, বক্তব্য নিয়ে প্রশ্ন উঠবে।

আমি আশা করবো আমাদের যারা মুরুব্বী আছেন আপনারা সাহস দেখান পদত্যাগ করে যে দূর্ণীতি হয় যেখানে আপনারা সেখানে নেই, পদ ধরেই রাখতে হবে তা কেন, কিন্তু তাদের সেই সাহস নেই।

আমি আশা করি তারা পদের উর্ধ্বে উঠে কওমী মাদরাসার ছাত্রদের স্বার্থ দেখবেন, এই লাখ লাখ ছাত্রদের ভবিষ্যত নিয়ে আপনারা খেলবেন না।

গ্রন্থনা : ইবনে মুজিব

ভিডিওটা দেখুন

https://www.facebook.com/100006992148010/videos/2267754140134302/?t=0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *