আবারও উইদোদো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আবারও উইদোদো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

আবারও উইদোদো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জোকো উইদোদো আবারও নির্বাচিত হলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে।প্রতিপক্ষ গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টির (জেরিন্ড্রা) প্রার্থী জেনারেল প্রাবোও পেয়েছেন ৪৪.৫ শতাংশ ভোট পেয়েছেন বটে। উইদোদো ৫৫.৫ শতাংশ ভোট পেয়ে পুনরায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। যদিও এ ফলাফল এক মাসের মতো সময় লেগেছে ঘোষণা করতে।

নির্বাচনে কারচুপির অভিযোগও তোলা হয়েছে। এ নির্বাচনে কড়া প্রহরায় আছে সে দেশের পুলিশ। ১৭ এপ্রিল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইন্দোনেশিয়ায় একদিনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন দেশটির নতুন প্রেসিডেন্ট ও পার্লামেন্টের জন্য ১৯২ মিলিয়নেরও বেশি মানুষ ভোট দেয়। নির্বাচনের ভোট গণনা করতে গিয়ে এখন পর্যন্ত কয়েকশ কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ের একদিন আগে ওই নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন। এতে দেখা যায়, ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিকে পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) প্রার্থী প্রেসিডেন্ট জোকো পেয়েছেন ৫৫.৫ শতাংশ। আর গ্রেট ইন্দোনেশিয়া মুভমেন্ট পার্টির (জেরিন্ড্রা) প্রার্থী জেনারেল প্রাবোও পেয়েছেন ৪৪.৫ শতাংশ ভোট।
মঙ্গলবার ফলাফল ঘোষণার আগ থেকে দেশে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়। ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলেন আন্দোলন গড়ে তোলার হুমকি দেন জেনারেল প্রাবোও। পরিস্থিতি মোকাবেলায় রাজধানী জাকার্তাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৩২ হাজার সদস্য মোতায়ন করা হয়েছে।

ফলাফল প্রত্যাখ্যান করে জেনারেল প্রাবোও আদালতে দারস্ত হবেন কী না এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। গত নির্বাচনেও জোকোর কাছে হেরে আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু তিনি সেখানেও হেরে গিয়েছিলেন।

৫৭ বছর বয়সী জোকো উয়িদোদো ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। ওই নির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি প্রাবোওকে পরাজিত করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *