আবারও মসজিদুল হারাম সম্প্রসারণের কাজ শুরু

আবারও মসজিদুল হারাম সম্প্রসারণের কাজ শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ রোধে স্থগিত থাকা পবিত্র মসজিদুল হারামের সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় ধাপের কাজ পুনরায় শুরু হয়েছে। এ ধাপে মসজিদের নির্মাণ কাজ, বৈদ্যুতিক সংযোগ ও স্থাপত্যের অসম্পন্ন কাজ সমাপ্ত করা হবে।

সম্প্রাসরণ প্রকল্পের ব্যবস্থাপনা বিভাগ জানায়, সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ করতে ইতিমধ্যে ৬০টি লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়েছে। মসজিদের সম্প্রাসরণের মাধ্যমে হজ ও ওমরাযাত্রীদের অংশগ্রহণ বাড়াতে সম্প্রসারণ প্রকল্পের কাজ ফের শুরু হয়েছে।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রকল্প ও প্রকৌশল বিভাগ জানায়, প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সম্প্রসারণ প্রকল্প ও তাওয়াফ ভবনের ধারণ ক্ষমতা বৃদ্ধির প্রকল্পসহ মোট পাঁচ লাখ ১৯ হাজার ১৪৯ মিটার বিস্তৃত এলাকায় হজ ও ওমরাহযাত্রীদের বিশাল সংখ্যক সমবেত হতে পারেন।

সম্প্রসারণ প্রকল্পের কাজের আওতায় মসজিদুল হারামের প্রধান গেইট, বাদশাহ আবদুল আজিজ গেইটের মিনার, ওমরাহ গেইট ও ফাতেহ গেইট, তাওয়াফ ভবনের সিলিং ছাড়াও অন্যান্য কাজ সম্পন্ন করা হবে।

গত বছর ২৫ মার্চ করোনা সংক্রমণ রোধে মসজিদুল হারাম সম্প্রসারণ প্রকল্পের কাজ স্থগিত করা হয়। মসজিদ পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসের এক বিশেষ নির্দেশনায় তা স্থগিত করা হয়।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *