পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে একের পর এক প্রদেশ দখল করে যাচ্ছে তালেবান। এরই ধারাবাহিকতায় সোমবার (০৯ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগানের রাজধানী আইবাক দখল করে নিয়েছে তালেবান।
এ নিয়ে চারদিনে ছয়টি গুরত্বপূর্ণ প্রাদেশিক রাজধানী দখল নেওয়ার দাবি করেছে তালেবান।
এর আগে ২৪ ঘণ্টার ব্যবধানে নিমরোজ ও জাওজান প্রদেশের রাজধানী দখল করে সরকারি বিভিন্ন স্থাপনা, গভর্নরের চত্বর নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। জাওজানের কারাগার দখল করে সেখানকার বন্দিদের ছেড়ে দেওয়া হয়।
তবে আফগান প্রশাসনের দাবি, কুন্দুজ ও শেবারগানের নিয়ন্ত্রণ এখনও সরকারের হাতে রয়েছে। শিগগিরই আফগান সরকার বিদ্রোহীদের দমন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ঘানি সরকার। এরমধ্যেই বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ অব্যাহত আছে। এতে স্থানীয় নাগরিকরাও আফগান বাহিনীকে সহযোগিতা করছে।
এদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত ক্রসিংগুলোর অধিকাংশই তালেবানের নিয়ন্ত্রণে থাকায়, সেগুলো বন্ধ করে দিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। এতে, সীমান্তের দুই পাড়েই আটকা পড়েছেন হাজার হাজার আফগান বাসিন্দা।


