আরেক যৌনকর্মীর জানাযা হলো পুলিশ সুপারের উদ্যোগে

আরেক যৌনকর্মীর জানাযা হলো পুলিশ সুপারের উদ্যোগে

আরেক যৌনকর্মীর জানাযা হলো পুলিশ সুপারের উদ্যোগে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের উদ্যোগে দৌলতদিয়া যৌনপল্লীতে রিনা বেগম (৫৫) নামের আরেক যৌনকর্মীর জানাযা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে জানাযা শেষে তাকে পল্লীর কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় ইমামতি করেন গোয়ালন্দ থানা জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক।

এর আগে গত ২ ফেব্রুয়ারি গোয়ালন্দঘাট থানার ওসি আশিকুর রহমানের উদ্যোগে দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা হামিদা বেগমের জানাজা শেষে দাফন হয়।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে যৌনকর্মী রিনা বেগম মারা যান। খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার ধর্মীয় বিধান অনুযায়ী ওই যৌনকর্মীর জানাজা নামাজ পড়ানোর উদ্যোগ নেন।

কিন্তু যৌনকর্মী বলে স্থানীয় কোনো ইমাম তার জানাযা পড়াতে রাজি হননি। তাই গোয়ালন্দঘাট থানা মসজিদের ইমামকে গোয়ালন্দঘাট থানার ওসি আশিকুর রহমান সঙ্গে নিয়ে তার জানাযা নামাজ পড়ানোর ব্যবস্থা করেন।

জানাজায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ স্থানীয় এলাকাবাসী।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, একজন মানুষের শেষযাত্রায় সামাজিক কারণে যদি জানাযা না দেই, তাহলে মানুষ হিসেবে মানুষের প্রতি অবিচার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *