ইহুদিদের তাড়িয়ে দামেস্কে উৎসব করবে ইরান

ইহুদিদের তাড়িয়ে দামেস্কে উৎসব করবে ইরান

ইহুদিদের তাড়িয়ে দামেস্কে উৎসব করবে ইরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ফিলিস্তিন থেকে ইহুদিবাদীদের ঝেঁটিয়ে তাড়ানো হবে বলে জানিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি জানিয়েছেন, ইহুদিবাদীদের বিদায় করা হবে ফিলিস্তিন থেকে। আর সেই উৎসব পালন করা হবে সিরিয়ার দামেস্কে। তিনি বলেছেন, সিরিয়ায় ইরানের দায়িত্ব শেষ হওয়ার আগেই এই অঞ্চলের মুসলমানেরা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বহিষ্কার করে ছাড়বে। আর এই উৎসব দামেস্কে উদযাপন করা হবে।

বৃহস্পতিবার নিজের টুইটার পেজে তিনি এ মন্তব্য করেন।

আলী শামখানি বলেছেন, সিরিয়ার বৈধ সরকারের অনুরোধে ইরান সেদেশে দায়িত্ব পালন করছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা উসকে দেয়া হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতেই ইসলামের শত্রুরা সেখানকার বৈধ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। সিরিয়ার বাশার আসাদ সরকার প্রথম থেকেই ইসরাইলবিরোধী সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উল্লেখ্য, সিরিয়ার সেনাবাহিনী ইরান ও রাশিয়ার সহযোগিতায় সন্ত্রাসীদের কবল থেকে অধিকাংশ ভূখণ্ড মুক্ত করতে সক্ষম হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *