সিলেটে ২৪ ফেব্রুয়ারি শুরু হিফজুল কোরআন প্রতিযোগিতা

সিলেটে ২৪ ফেব্রুয়ারি শুরু হিফজুল কোরআন প্রতিযোগিতা

সিলেটে ২৪ ফেব্রুয়ারি শুরু হিফজুল কোরআন প্রতিযোগিতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২৪ ফেব্রুয়ারি থেকে সিলেট জেলাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে।
সিলেটের কানাইঘাট উপজেলার আল্লামা ইব্রাহীম তশ্না (রহ.)-এর স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম উমরগঞ্জ মাদরাসা সংলগ্ন মাঠে ৩য় বারের মত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

পবিত্র কোরআনের আলো প্রতিভার সন্ধানে ‘মরহুম আলহাজ্ব আব্দুল জলীল-লুৎফুননেছা মেমোরিয়াল ট্রাস্ট’- এ প্রতিযোগিতার আয়োজন করছে।

জ্ঞাতব্য বিষয়: প্রতিযোগির বয়স ১৫ বছরের কম হলে তিনি ‘ক গ্রুপ’ তথা ১৫ পারায় অংশ গ্রহণ করতে পারবে। আর প্রতিযোগিতার বয়স ১৫ বছরের বেশি হলে তাকে অবশ্যই ‘খ গ্রুপ’ তথা পুরো কোরআন মুখস্থ ৩০ পারায় অংশ গ্রহণ করতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়া :

(১) একই মাদরাসা থেকে প্রতি গ্রুপে একজন ছাত্র অংশ গ্রহণ করতে পারবে। একজন একসঙ্গে দুই গ্রুপে অংশ গ্রহণ করতে পারবে না।
(২) প্রতিযোগীকে অবশ্যই সিলেট জেলার কোন হাফিজিয়া মাদরাসায় অধ্যায়নরত হতে হবে।

(৩) আবেদনকারীর বয়স ক গ্রুপে অনুর্ধ্ব ১৫ বছর ও খ গ্রুপে অনুর্ধ্ব ১৮ বছর হতে হবে (২৪-০২-২০২০ তারিখে)।

(৪) অধ্যায়নরত ও শুধু ২০১৯ সালে হিফজ সম্পন্নকারী বিদায়ী ছাত্র খ গ্রুপে অংশ গ্রহণ করতে পারবে।

(৫) ১ কপি ছবি ও জন্ম নিবন্ধনের ফটোকপি সত্যায়িত করে ফরমের সাথে যুক্ত করতে হবে।

(৬) নির্ধারিত ফরম পূরণ করে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও মোবাইল নাম্বার সহ জমা দিতে হবে।

(৭) ফরম জমা দিতে না পারলে মোবাইলে যোগাযোগ করে নাম ইস্যু করে ফরম নিয়ে যথাসময উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবে।

(৮) বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণী ঐ দিনই অনুষ্ঠিত হবে।

(৯) সম্মানিত বিচারক মান্ডলিদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

(১০) ফরম জমা দেয়া শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

(১১) অতিতে যারা অত্র ট্রাস্টের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মূল পুরস্কার পেয়েছে, তারা এবার অংশ গ্রহণ করতে পারবে না।

সিলেট জেলা ভিত্তিক এ হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রতি গ্রুপের ১৮ জন বিজয়ীর জন্য আছে নগদ অর্থ, সার্টিফিকেট ও প্রয়োজনীয় গিফট সামগ্রী। এছাড়াও রয়েছে আরো অনেক আকর্ষণীয় পুরস্কার।

প্রতিযোগিতা সম্পর্কে যে কোন তথ্য জানতে যোগাযোগ করুন- ০১৭১০৬৫৭৫৩৭, ০১৭১৫০১৮৭৩১, ০১৭১৪১১৩৪১৬ নাম্বারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *