আলিবাবকে ২৭৫ কোটি ডলার জরিমানা

আলিবাবকে ২৭৫ কোটি ডলার জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২৭৫ কোটি ডলার জরিমানা গুনতে হবে চীনা প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপকে। বাজারে একচেটিয়া আধিপত্য বিরোধী নিয়মের আওতায় এ জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এখন পর্যন্ত দের্শটিতে এধরনের জরিমানার ক্ষেত্রে এটিই সর্বোচ্চ রেকর্ড।

জরিমানার এই পরিমানটা জায়ান্ট কোম্পানি আলিবাবার জন্য খুব একটা বড় নয়। ২০১৯ সালে তাদের করা মুনাফার মাত্র চার শতাংশই এই জরিমানার সমান।

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা গত অক্টোবরে চীনের নীতিনির্ধারণী ব্যবস্থার কড়া সমালোচনা করেছিলেন। এর পরপরই চীন সরকারের তোপের মুখে পড়ে যায় প্রতিষ্ঠানটি। এদিেক গত ডিসেম্বরে চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসন (এসএএমআর) আলিবাবার বিরুদ্ধে নীতিভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে।

চীনা প্রশাসনের দাবি, আলিবাবার কর্মকাণ্ড পণ্যের অবাধ চলাচল বাধাগ্রস্ত করে এবং ব্যবসায়িক স্বার্থের ক্ষতি করার মাধ্যমে চীনের একচেটিয়া বাজার-বিরোধী আইন লঙ্ঘন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে আলিবাবা জানিয়েছে, তারা এই জরিমানার বিষয়টি গ্রহণ করছে এবং চীনা প্রশাসনের নীতি পুরোপুরি কার্যকর করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *