পাথেয় রিপোর্ট ● হযরত ফিদায়ে মিল্লাত আসআদ মাদানী রহ.-এর চিন্তাচেতনা ও আদর্শের আলেম সম্মিলনী হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ। তিনি বলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাহুমের আহ্বানে আয়োজিত ঢাকার ইসলাহী মাহফিল আত্মশুদ্ধির একটি সুবর্ণ সুযোগ। দারুল উলূম দেওবন্দ ও বিদেশি মেহমানদের উপস্থিতিতে এবারের ইসলাহী মাহফিল প্রাণবন্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ।
বুধবার বাদ জোহর রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে মাওলানা ইয়াহইয়া মাহমুদ এসব কথা বলেন। শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হোসাইনীর সভাপতিত্বে এর পরামর্শসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় বেফাকের মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী, জামিআ ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আরীফ উদ্দীন মারুফ, বিজেইউর ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোওয়ার হোসাইন সাইফী, বিজেইউর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা মাহতাব উদ্দীন, মুফতি মুহাম্মাদুল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাহুমের আহ্বানে আয়োজিত ঢাকার ইসলাহী মাহফিলে ইসলাহী বয়ান পেশ করবেন মাওলানা আবদুল্লাহ মারুফী, মাওলানা সালমান মনসুরপুরী।


