বিগ ব্রাদারসুলভ আচরণ পরিত্যাগ করুন : ইয়াহইয়া মাহমুদ

বিগ ব্রাদারসুলভ আচরণ পরিত্যাগ করুন : ইয়াহইয়া মাহমুদ

পাথেয় রিপোর্ট : সংখ্যালঘুর মতো আচরণ সহ্য করবেন না জানিয়ে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ-এর সদস্য সচিব ও জামিআ আজমিয়া দারুল উলূম রামপুরা, ঢাকার শাইখুল হাদিস ও মুহতামিম ইয়াহইয়া মাহমুদ বলেন, বিগ ব্রাদারসুলভ আচরণ আমরা কোনোভাবেই মানতে পারি না। ছয়বোর্ডকে সমান মার্যাদায় হাইয়াতে প্রতিষ্ঠিত করতে হবে।

মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক মুহাম্মদ যাইনুল আবিদীন সাহেব পরামর্শ দিয়েছিলেন পাঁচ বোর্ডেও পক্ষ থেকে একজনকে কো- চেয়ারম্যান নেয়া হবে। পরিতাপের বিষয় হলো, মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিবের কথাকেও তোয়াক্কা না করে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার বেলা ২টায় কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ আয়োজিত ‘কওমী মাদরাসার শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়নে কতিপয় ব্যক্তির অশুভ তৎপরতার প্রতিবাদে ও অবিলম্বে সংসদে আইন করে কওমী মাদরাসা স্বীকৃতি প্রদানে’র দাবিতে সংবাদ সম্মেলনে মাওলানা ইয়াহইয়া মাহমুদ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো নিম্নরূপ-
১. কওমী মাদরাসার যে ছয় বোর্ডকে স্বীকৃতি দেয়া হয়েছে প্রত্যেক বোর্ডকে সমান মর্যাদা দিতে হবে।
২. হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান পদে যোগ্য হিসেবে পদায়নের শর্ত আরোপ করতে হবে।
৩. অন্তত বেফাক ছাড়া অন্যান্য বোর্ড থেকে দুজন কো- চেয়ারম্যান নিতে হবে।
৪. কোরামপূরণে অন্যান্য বোর্ডের সদস্যদের আবশ্যকীয় হিসেবে ঘোষণা করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *