পাথেয় রিপোর্ট : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাতবারাকাতুহুমের সাফল্য কুচক্রিমহলের নজরে আসে না দাবি করে আল্লামা ইয়াহইয়াহ মাহমুদ বলেন, আজ কার কারণে কওমী মাদরাসার বুক থেকে সন্ত্রাস-জঙ্গিবাদের অপবাদ দূর হয়েছে। আল্লামা মাসঊদের সন্ত্রাসবিরোধী কর্মের সাফল্যের কথা ‘তাহারা’ স্বীকার করতে চান না। লজ্জা লাগে তাদের।
জাতির গুরুত্বপূর্ণ সবসময় আল্লামা মাসঊদের ভূমিকা জনবান্ধব দাবি করে ইয়াহইয়া মাহমুদ বলেন, আল্লামা মাসঊদ সজাগ-সচেতন। সবসময় জাতির ক্রান্তিকালে ছিলেন এবং থাকবেন।
শনিবার দুপুরি জাতীয় বেফাকের প্রতিনিধি সম্মেলনে আল্লামা ইয়াহইয়া মাহমুদ এসব কথা বলেন।


