আগুনে বছরে প্রাণ যায় ২৩৩ জন

আগুনে বছরে প্রাণ যায় ২৩৩ জন

নিজস্ব প্রতিবেদক : আগুনে প্রতিবছর দেশে ২৩৩ জন মৃত্যুর শিকার হচ্ছে। এ ছাড়া আহত হচ্ছে প্রায় পাঁচ হাজার মানুষ। গড়ে প্রতিবছর চার হাজার ৮৩৪ কোটি টাকার বিভিন্ন মালামাল ভস্মীভূত হচ্ছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহম্মেদ খান  শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী আহম্মেদ খান বলেন, গত ছয় বছরে সারা দেশে প্রায় ৮৮ হাজার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এই সময়ে মৃত্যুর শিকার হয়েছেন এক হাজার ৪০০ জন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার কোটি টাকারও বেশি। এসব অগ্নিকা-ের মূল কারণ হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইএসএসএবির প্রেসিডেন্ট মো. মোতাহের হোসেন খান। তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে এ বছর পঞ্চমবারের মতো ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৮ আয়োজন করা হচ্ছে। যা আগামী ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের এক্সপোতে ৩০টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি খ্যাতিমান ব্র্যান্ড প্রতিষ্ঠান অংশ নেবে।

এই এক্সপোতে মোট স্টল থাকবে ৬০টি। মেলার কো-পার্টনার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিজিএমইএ, বিকেএমইএ এবং এনএফপিএ। আগামী ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ডিজি বলেন, দেশে সংঘটিত বেশ কয়েকটি বড় অগ্নিকা-ের পর রপ্তানিমুখী শিল্প-কারখানার বেশিরভাগে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন অনেক ভবন ও প্রতিষ্ঠান এখনো পিছিয়ে আছে। সম্পদ ও নিরাপত্তার স্বার্থে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন হতে হবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় ফায়ার সার্ভিসের সক্ষমতা অনেক বেড়েছে। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রতিবছর স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অন্তত দেড় লাখ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রত্যেকটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপন করা হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন, রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ভবন মালিককেই উদ্যোগ নিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নাজমুল হুদা, সহ-সভাপতি প্রকৌশলী মো. মনজুর আলম, যুগ্ম মহাসচিব এম মাহমুদুর রশিদ ও পরিচালক জাকির উদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *