আসুন, জিকিরের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ি : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত রাজধানীর আজিমপুর গোরস্তান শাহী মসজিদে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, আসবাব কিছু করতে পারে না নবীওয়ালা আমল যদি সঙ্গে না থাকে। দাওয়াতী কাজের মেহনত সঙ্গে থাকলেই মোমিন সফল হয়।
আল্লাহ জিকিরে মোমিনের হৃদয় খোলে যায় মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, হৃদয়কে বানাতে হবে। এ জন্য মোমিনকে সবসময় জিকিরে আত্মনিমগ্ন থাকতে হয়। কারণ জিকিরে হৃদয় গড়ে ওঠে। জিকিরেই হৃদয়ে প্রশান্তি আসে এবং শক্তি তৈরী হয়। জিকিরের মাধ্যমেই আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে হবে। বান্দা আল্লাহ ডাকে যতটা না মজা পায় আল্লাহ তার চেয়েও বেশী মজা পান তার ডাক শোনে।
০৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ইসলাহী আলোচনায় এসব কথা বলেন।
বাদ আসর বাংলাদেশ জমিয়তুল উলামার তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি ফয়জুল্লাহ আমানের হিদায়াতি আলোচানয় শুরু হয় ইসলাহী মাহফিল।
ইসলাহের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, নেক হও এক হও- স্লোগানের জন্য দুটি শর্ত। এক. আল্লাহকে দিলের সাথী বানানো ও দুই. রাসূলকে আমলের সাথী বানানো।
মোমিনকে সবসময় নবীজীকে অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানান তিনি।
মাগরিবের পর বাংলাদেশ জমিয়তুল উলামার অভিভাবক পরিষদ সদস্য মাওলানা সাঈদ নিজামী ছয় তাসবিহের আমল পরিচালনা করেন। বাদ ঈশা দরূদ ও সালামের আমল পরিচালনা করেন ফরিদপুর জমিয়তুল উলমার আহ্বায়ক মাওলানা আহমাদ মাসরুর।
ইসলাহী মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন, আজিমপুর গোরস্তান শাহী মসজিদের সভাপতি আলহাজ আবদুল হাকিম মোল্লা, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিয়া ভাই, সহসভাপতি আবু তাহের প্রমুখ।
বর্তমান ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি উপস্থিত সব মুসিল্লীদের নিয়ে ইসলাহী মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করেন।


