পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইথিওপিয়ান এয়ারলাইন্স-এর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ১০ মার্চ রোববার সকালে কেনিয়ায় যাওয়ার পথে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে মোট ১৫৭ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, আরোহীদের মধ্যে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি আদ্দিস আবাবা থেকে নাইরোবি যাচ্ছিল।
একজন মুখপাত্র জানান, রোববার স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ইথিওপিয়ার রাজধানী থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরেই প্লেনটি বিধ্বস্ত হয়।
সূত্র : দ্য টেলিগ্রাফ, বিবিসি


