ইমরান খানের ‘শান্তির আহ্বানে’ মোদীর সাড়া!

ইমরান খানের ‘শান্তির আহ্বানে’ মোদীর সাড়া!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের লোকসভা নির্বাচনে ‍নিরঙ্কুশ জয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় বসছেন নরেন্দ্র মোদী। নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিশ্বনেতারা অভিনন্দন জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রীকে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় বলেন, বিজেপি জোট নির্বাচনে জেতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। দক্ষিণ এশিয়ায় শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য তার সঙ্গে কাজ করার আশা রাখি।

দ্রুতই ইমরান খানের টুইটের উত্তর দিয়েছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি সবসময়ই এ অঞ্চলের শান্তি ও উন্নয়নে প্রধান্য দিয়েছি।

গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত হয় ভারতের লোকসভা নির্বাচন। ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রীয় অঞ্চলের ৫৪২টি আসনে ছিল এ ভোটের আয়োজন। ৫৪৩টি আসনে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু ভেলোর আসনে নির্বাচন স্থগিত করা হয়।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫০টি, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৮৩টি। বিজেপি একাই পেয়েছে ২৯০টি আসন, যেখানে ভারতে সরকার গঠন করতে প্রয়োজন হয় ২৭২ আসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *