ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরাকের রাজধানী বাগদাদের উচ্চ নিরাপত্তাসম্পন্ন গ্রিন জোনে রকেট হামলা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) সকালে দুটি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম রকেটটিকে সি-র‌্যাম ডিফেন্স ব্যাটারির মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে রকেটটিকে আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয়, সেটি মার্কিন দূতাবাসের কাছেই পড়েছে। আর দ্বিতীয় রকেটটি পড়েছে মার্কিন দূতাবাস থেকে ৫০০ মিটার দূরে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন সেনা ও স্বার্থ লক্ষ্য করে বেশ কিছু রকেট বা ড্রোন বোমা হামলা চালানো হয়।

সাধারণত বাগদাদের গ্রিন জোনে এ ধরনের রকেট হামলার জন্য ইরানপন্থী ইরাকি শিয়া মিলিশিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র। কিন্তু এ পর্যন্ত এসব রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *