ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না আমেরিকা : মোহাম্মাদ আলী

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না আমেরিকা : মোহাম্মাদ আলী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না আমেরিকা মন্তব্য করে তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোবাহ্‌হেদি কেরমানি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ হবে না; কারণ আমেরিকা ভালো করে জানে যুদ্ধ হলে তারা নিশ্চিত ক্ষতির শিকার হবে। আয়াতুল্লাহ মোবাহ্‌হেদি কেরমানি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় আরো বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তির কথা বিবেচনা করে তেহরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন।

পার্সটুডের সংবাদের মাধ্যমে জানা যায়, ২ নভেম্বর শুক্রবার জুমার নামাজের বয়ানে অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদআলী মোবাহ্‌হেদি কেরমানি এসক কথা বলেছেন।

পশ্চিম এশিয়ায় আমেরিকা নিজের স্বার্থ অনুসন্ধান করছে উল্লেখ খতিব আয়াতুল্লাহ বলেন, আমেরিকা সবসময নিজের স্বার্থ অনুসন্ধান করে চলে। পরমাণু সমঝোতার ক্ষেত্রে আমেরিকা প্রমাণ করেছে তার ওপর আস্থা রাখা বা তার সঙ্গে আলোচনায় বসা যায় না। তিনি বলেন, আমেরিকা ও পশ্চিমা দেশগুলো কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে ইরানের ইসলামি শাসনব্যবস্থার ক্ষতি করতে চায়। কিন্তু ইরানের জনগণ যেকোনো মূল্যে তাদের বিপ্লব ও ইসলামি শাসনব্যবস্থা টিকিয়ে রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদআলী মোবাহ্‌হেদি কেরমানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেেন, ইরানের ব্যাপারে সামান্যতম ভুল করলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে অনুতপ্ত হতে হবে এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব মাটির সঙ্গে মিশে যাবে।

এদিকে আমেরিকা শত্রু, বন্ধু নয় মন্তব্য করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা আমাদের শত্রু, বন্ধু নয়। আমেরিকার মোকাবেলায় ইরানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ড. হাসান রুহানি। একইসঙ্গে তিনি সারা বিশ্বে মার্কিন একক আধিপত্য প্রতিষ্ঠার বিষয়েও সতর্ক করেছেন।

ইয়েমেন যুদ্ধের জন্য তিনি আমেরিকার কঠোর সমালোচনা করে রুহানি বলেন, সেখানে প্রতিদিন যে বর্বরতা চালানো হচ্ছে আমেরিকা তার সঙ্গী। পাশাপাশি তিনি মহান ফিলিস্তিনি জাতির কথা তুলে ধরেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, এই জাতিকে অপমান-অপদস্ত করে ধীরে ধীরে নিঃশেষ করা হচ্ছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি সমর্থনের জন্যও ইরানি প্রেসিডেন্ট আমেরিকাকে দায়ী করেন। তিনি বলেন, ওয়াশিংটনের এসব নীতি মধ্যপ্রাচ্যে অনেক সংকট তৈরি করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে- বাণিজ্য, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যদেশ এমনকি মিত্রদেশগুলোকেও অপমান করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাব বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মতামত কলামে তিনি ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝোতা থেকে ট্রাম্পের বের হয়ে যাওয়ার কথা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *