ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়া

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি বিমান হামলা ব্যর্থ করে দিয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। রবিবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এখবর জানিয়েছে।

রোববার সিরিয়া সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি একটি বিমান হামলা প্রতিরোধ করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। খবর ইয়ানি শাফাক।

সিরীয় বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে জানায়, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের একটি আগ্রাসন রুখে দিয়েছে। হামলার কোনও লক্ষ্য অজর্ন করতে দেয়নি। খবরে এর বেশি কিছু জানানো হয়নি। এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

রবিবার সকালে সিরিয়ার রাজধানী দামেস্কর দক্ষিণ অংশে একটি মহাসড়কের পাশে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। শহরটি জনপ্রতিরক্ষা প্রধান আসেফ হাবাবে রয়টার্সকে জানান, সামরিক টেকনিশিয়ানরা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, একটি নিরাপত্তা ফাঁড়ির পাশে বিস্ফোরণটি হয়েছে।

এর আগে গত সপ্তাগের প্রথমে ইসরাইলের জঙ্গিবিমান সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। তবে এসব হামলার বেশিরভাগই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে লেবাননের ভেতর দিয়ে ইসরাইলের ৩টি জঙ্গিবিমান সিরিয়ায় ওই হামলা চালায়। ইসরাইলি জঙ্গিবিমান থেকে নিক্ষিপ্ত বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি সিরিয়ার।

সিরিয়ার বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় দামেস্ক বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়নি এবং বিমানের ওঠানামা স্বাভাবিক রয়েছে। সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দিতে দখলদার ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

গত অক্টোবরে রাশিয়া সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করে তবে এ ধরনের হামলা প্রতিহত করার জন্য। তখন থেকে সিরিয়ায় অভিযান চালানোর ক্ষেত্রে ইসরাইল সতর্কতা অবলম্বন করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *