ইসলাম পরিপন্থি লোগো সম্বলিত জার্সিতে অস্বীকৃতি উইলিয়ামসের

ইসলাম পরিপন্থি লোগো সম্বলিত জার্সিতে অস্বীকৃতি উইলিয়ামসের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জার্সিতে ইসলাম পরিপন্থি লোগো রাখতে অস্বীকৃতি জানিয়েছেন বিখ্যাত কানাডিয়ান রাগবি খেলোয়াড় ও বক্সার সানি উইলিয়ামস। তার দলকে স্পনসারকারী কোম্পানির লোগো নিজ ধর্মীয় বিধানের পরিপন্থী হওয়ায় জার্সিতে রাখতে এ অস্বীকার করেন তিনি।  তার এ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কানাডীয়ান রাগবি দল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সানি উইলিয়ামস ইসলামী বিধান রক্ষার প্রতি আগ্রহের পাশাপাশি সকলকে তিনি অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধার আহ্বান জানান।

উল্লেখ্য, সানি উইলিয়ামস কানাডিয়ান রাগবি খেলোয়াড় ও বক্সার। বক্সিংয়ে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন। ২০০৮ সালে তিনি ফ্রান্সে থাকাকালীন ইসলাম গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *