ইসলামী লেখক ফোরামের নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত
পাথেয় রিপোর্ট : হবিগঞ্জের সন্তান তরুণ আলেম ও কবি উবায়দুল হক খানের বিয়ে স্মারক প্রিয়তমা ও তরুণ লেখক হাবীবুল্লাহ সিরাজ এর সদ্য প্রকাশিত গ্রন্থ কিশোরীর জবানবন্দির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কার্য নির্বাহী কমিটির বৈঠক। বৈঠক শেষে স্মারক প্রিয়তমা ও কিশোরীর জবানবন্দি বুকে ধারণ করে লেখকগণ ফটোসেশনেও অংশ নেন।
ফোরাম কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কার্য নির্বাহী কমিটির বৈঠক ২৮ সেপ্টেম্বর শনিবার অত্যন্ত প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়েছে।
তবে এক্ষণি তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী কী নেওয়া হয়েছে তা জানাবেন না। তারা বলছেন, জানানো হবে শিগগিরই।
কার্য নির্বাহী কমিটির বৈঠক উপস্থিত ছিলেন সভাপতি জহির উদ্দিন বাবর; সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক আমিন ইকবাল; সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাসনীম ও আবুল কালাম আনছারী; অর্থসম্পাদক এমদাদুল হক তাসনিম; সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সায়ীদ উসমান; প্রশিক্ষণ সম্পাদক শামসুদ্দীন সাদী; প্রকাশনা সম্পাদক রেজা হাসান; তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল হক; জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ আবদুল্লাহ মামুন; প্রচার ও দফতর সম্পাদক ওমর ফারুক মজুমদার; নির্বাহী সদস্য জিয়াউল আশরাফ; উবায়দুল হক খান; মিযানুর রহমান জামীল; হাসান আল মাহমুদ; ওমর শাহ; হাবীবুল্লাহ সিরাজ ও নাজমুল ইসলাম কাসিমী প্রমুখ।


