উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়া ক্যাম্পে জাফর আলম নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে বালুখালী ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ১৮ নম্বর ক্যাম্পে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে ক্যাম্পের সাবেক মাঝি (নেতা) জাফরকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তারা।

সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ জানান, মঙ্গলবার রাতে আহত জাফরকে প্রথমে কুতুপালং এম এস এফ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করছে এপিবিএন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *