উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া জানা গেল

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া জানা গেল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: যানজটের ভোগান্তি দূর করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় রাজধানীতে নির্মিত হয়েছে মেট্রোরেল। শনিবার (৪ নভেম্বর) আগারগাও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার পর্যন্ত চালু হবে মেট্রো লাইন-৬।

জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩১ মিনিটে পার হতে পারবেন যাত্রীরা। পুরো পথের জন্য ভাড়া গুনতে হবে ১০০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশন থাকলেও আপাতত মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, সচিবালয় ও ফার্মগেট-এই তিন স্টেশন থামবে মেট্রোরেল। নির্মাণকাজ সম্পূর্ন না হওয়ায় সময়সূচিতেও আছে কিছু সীমাবদ্ধতা।

বর্তমানে মেট্রোতে প্রতিদিন গড়ে ৮৫ হাজার যাত্রী যাতায়াত করছেন। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পুরোদমে চালু হলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৬ লাখের ওপরে যাত্রী চলাচল করতে পারবেন। বিপুলসংখ্যক যাত্রী ট্রেনে যাতায়াত করলে মেট্রোরেলের নিচে, সড়কে ছোট-বড় যানবাহন সংখ্যা কমে আসবে।

এমআরটি লাইন-৬ প্রকল্পটি ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে জাইকা। বাকি ১৩ হাজার ৭৫৩ কোটি ৫২ লাখ টাকা বহন করছে বাংলাদেশ সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *