উদাসীন থাকলে করোনা প্রতিরোধ অসম্ভব : সেতুমন্ত্রী

উদাসীন থাকলে করোনা প্রতিরোধ অসম্ভব : সেতুমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মাঝে উদাসীনতা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়।

বুধবার (২৬ মে) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে আবারো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, এর মধ্যে ‘ব্লাক ফাঙ্গাস’ নতুন আতংক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এখনো স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, এই মুহূর্তে সবার সচেতন হওয়াটা জরুরি।

এসময় বিএনপি মহাসচিবের উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তার (মির্জা ফখরুলের) বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস (মুখের কথা) নয়, দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।

আরও পড়ুন: আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না : পররাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে সম্ভাবনার সোনালী গন্তব্যে। করোনা মহামারি কাটিয়ে সুফলা পৃথিবীতে আবারও ফিরে আসবে প্রাণ। জগত চিরচেনা চাঞ্চল্যে মুখরিত হবে আবার ইনশাআল্লাহ।’

ভার্চুয়াল ব্রিফিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান সেতুমন্ত্রী। বলেন, ‘এ বিজয় অব্যাহত থাকবে।’ একইসঙ্গে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনও জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *