পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৭ জন এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯৭ জন।
বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৫৮ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯৩ হাজার ৬৯৩ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৬৬ জন।


