‘ঋণখেলাপীও দুর্নীতিবাজরা দেশ-জাতির শত্রু’

‘ঋণখেলাপীও দুর্নীতিবাজরা দেশ-জাতির শত্রু’

পাথেয় রিপোর্ট : ঋণখেলাপীও দুর্নীতিবাজরা দেশ-জাতির শত্রু মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, সরকারের অর্থমন্ত্রী ঋণ খেলাপীদের তালিকা প্রকাশ করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ হবে কিনা তা নিয়ে জনমতে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে। কেননা ঋলখেলাপীরা সরকার দলীয় জনগণ।

ঋণখেলাপীদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিবে তা দেখার জন্য দেশবাসী অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, দেশে হাজারো দুর্নীতিবাজ রয়েছে। যারা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। ঋণখেলাপী ও দুর্নীতিবাজরা সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে পড়ছে। আর এসবের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নেয়ায় দিন দিন এর সংখ্যা বেড়েই চলছে।

সোমবার (২৪ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ভ্রাম্যমান হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ ঈমান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাক নেছার উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা খলিরুর রহমান,আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ। সম্মেলনে মুহাম্মদ ঈমান উদ্দীনকে সভাপতি, মু. ইউসুফ আলীকে সিনিয়র সহ-সভাপতি এবং মুহা. নেছার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে ৭ দফা দাবি পেশ করা হয়-
১. ভ্রাম্যমান হকারদের রুটি-রুজির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণপরিবহনে নিরাপদে ব্যবসা করার সরকারি নীতিমাল।
২. ভ্রাম্যমান হকারদের উপর এলাকাভিত্তিক দলীয় আধিপত্যের প্রভাব বন্ধ।
৩. অজ্ঞান পার্টির অজুহাতে ভ্রাম্যমান হকারদের উপর পুলিশী হয়রানী বন্ধ।
৪. গণপরিবহনে হকারদের উঠতে বাধা দেওয়া বন্ধ।
৫. হকার পরিবারের কোনো অসুস্থ হলে অর্ধেক খরচে চিকিৎসা সেবা প্রদান।
৬. হকারদের সন্তানদের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধেক খরচে শিক্ষার সুযোগ।
৭. সারাদেশে ভ্রাম্যমান হকারদের রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।

পীর সাহেব চরমোনাই বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এই সব মতবাদ দ্বারা আদৌ শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি, মুক্তি, নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র প্রতীক ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা হলে এসব ঋণখেলাপী, দুর্নীতিবাজ ও মাদক কারবারী থাকবে না। ইসলাম সমস্যার মূল কোথায় তা নির্নয় করে ব্যভস্থা নেয়ার বিধান থাকাই আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাওয়ার কোন সুযোগ নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *