পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে এক দিনে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে এ ভাইরাসে শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জন। এর আগে গতকাল (বুধবার) ৩৬ জনের মৃত্যু এবং এক হাজার ৩৩৬ জন রোগী শনাক্ত হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৮৬৮ জনের। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৩৭ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ২১ শতাংশ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


