একজন বন্ধু চাই : মুস্তাফা জামান আব্বাসী

একজন বন্ধু চাই : মুস্তাফা জামান আব্বাসী

একজন বন্ধু চাই : মুস্তাফা জামান আব্বাসী

কানাডিয়ান রকিতে কখনও যাই নি। সেখানকার প্রধানমন্ত্রী ট্রুডো ঘোষণা দিয়েছেন যে আরও বিশ লক্ষ মানুষ সেখানে থাকতে পারবে। সবচে’ মজার কথা আমি এই বয়সে একটা চাকুরির অফার পেয়েছি সেখান থেকে। বেতন একেবারে কম নয়। মাসে নব্বই হাজার ডলার। কিন্তু আমার সঙ্গে বাস করার মত সঙ্গী পাওয়া যাচ্ছে না। দেশ ছাড়তে রাজি না।

আমার মন ঘুরে বেড়াচ্ছে অ্যালপাইন পাহাড়ের খোঁপে খোঁপে বড়শি হাতে যদি কোনক্রমে একটি মাছ ধরতে পারি, সেদিনের মত আমার খাবার ব্যবস্থা হয়ে গেল। মাছটা কোনক্রমে ভেজে নিতে পারব কোন সাহায্য ছাড়াই।

পৃথিবী এখনও অনাবিষ্কৃত রয়ে গেল। বন্ধু-বান্ধবদের অধিকাংশই পৃথিবী ছাড়া।

এখনও নতুন বন্ধু পেলে সারাদিন গান গাইতে পারি, সারাদিন কাব্যচর্চা করতে পারি, নতুন উপন্যাস লিখতে পারি, মনটা এখনও তরুণ রেখেছি। যারা গান করেন তারা আছেন অর্থ এবং অনর্থের পেছনে। ওদের সঙ্গ পাওয়া দায়। যে গান জানি, সে গান কেউ শুনতে চায় না। নতুন নতুন গান, নতুন নতুন শিল্পী তাদের দৃষ্টির সামনে। আমি নই।

কানাডিয়ান রকিতে কি কাজ আমার? কেন? হিসেব রাখব। এককালে হাইসন্সের জেনারেল ম্যানেজার ছিলাম। সবচে’ উঁচু বেতন। হিসাব ভুলি নি। চলে যাব নাকি?

মু. জা. আ.
২৪ই শ্রাবণ, ১৪২৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *