একটি বাসের আর্তনাদ

একটি বাসের আর্তনাদ

  • হুসাইন আহমাদ

আমার নাম তুরাগ। এ শহরের রাস্তাঘাটে আমি ঘুরছি অর্ধশত বছর যাবত। রাইদা ও অনাবিল আমার দুই সন্তান। আমি স্বাধীন রাস্তায় চলাচল করি ঠিকই, কিন্তু স্বাধীনতার স্বাদ আমি পাই না। কারণ স্বাধীন দেশে আন্দোলনের নামে হরতাল, মিছিলসহ নানাবিধ কার্যকালাপ হয়। আর এই সকল আন্দোলনের বড় ধরণের প্রভাব আমার উপর পড়ে। আমার সন্তানদের উপর দিয়েও যায়।

এখন বল আমার দ্বারা কোন ভুল হলে সেই দায়ভার কার?

মাঝে মাঝে মনে হয় আমরা এই দেশের জাতীয় শত্রু। এই মাটিতে যখনই কোন আন্দোলন হয় সর্বপ্রথম আমার গতিরোধ করা। তার নাম আবার দেয়া হয় হরতাল। এই জাতীর কাছে আমি জানতে চাই, কেন রাজনীতির রোষাণলে বারংবার আমাকেই দগ্ধ হতে হয়?

কেন আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ক্ষোভ আমার উপর আঘাতের মাধ্যমে প্রকাশ পায়? এই কেনর উত্তর আমি আজও খুঁজে ফিরি স্বাধীন বাংলার অলিগলিতে।

আমাকে তো তোমরা দুপেয়ে মানুষরাই পরিচালনা কর। এখন বল আমার দ্বারা কোন ভুল হলে সেই দায়ভার কার? এই তো কয়েকদিন আগের কথা, আমার ছেলে অনাবিল আর মেয়ে রাইদাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তাদের নিথর দেহ পড়ে আছে তালতলা রোডে। বল কোন বাবা এই শোক মেনে নিতে পারে? কেন প্রকৃত অপরাধীকে না ধরে আমার ছেলে-মেয়েকে নির্বিচারে পুড়িয়ে হত্যা করা হল? এর জবাব আমি আজো পাইনি।

তাই আমি আজ বলতে চাই, এখনো কী নিদ্রা ভঙ্গের সময় হয়নি? তাই আজ আমি আমার সুরে সুর মিলিয়ে বলতে চাই–

স্বাধীন দেশে বাঁচতে দাও
হও কেনো বিরাগ
ঢাকার শহরের কিং আমরা
নাম মোদের তুরাগ

লেখক, শীক্ষার্থী, ১ম বর্ষ, জামিআ ইকরা বাংলাদেশ

Related Articles